চুড়ামনকাটির তিন কাপড় ব্যবসায়ীকে জরিমানা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে বৃহস্পতিবার দুপুরে তিনজন কাপড় ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পেশকার নাজমুল হুসাইন জানান, দুপুর ১২টার দিকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত চুড়ামনকাটি বাজারে অভিযান চালান। এ সময় আদালত দেখতে পান সরকারের নির্দেশনা অমান্য করে ৩টি কাপড়ের দোকান খোলা রয়েছে। এ অপরাধে আদালত ৩ কাপড়ের দোকান মালিককে মোট ৪ হাজার টাকা জরিমানা করেন।