চুড়ামনকাটিতে ৪২ বোতল অ্যালকোহলসহ আটক চার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে গত সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ৪২ বোতল অ্যালকোহলসহ ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন-সদর উপজেলার বিজয়নগর গ্রামের ওয়াজেদ আলী সরদারের ছেলে আব্দুল গফ্ফার সরদার (৫২), ছাতিয়ানতলা গ্রামের আব্দুল লতিফের ছেলে শাহ আলম (৫২), চুড়ামনকাটির রজব আলীর ছেলে আজহার আলী (৬৪) ও শহরের চুড়িপট্টির আবুল কালাম আজাদের ছেলে অমৃত হাসান (৬৭)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ধ্যা ছয়টার দিকে ডিবি পুলিশের এসআই রইচ আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে চুড়ামনকাটির রিজিয়া খাতুন নামে এক নারীর বাড়িতে অভিযান চালান। এ সময় তিনি সেখান থেকে উল্লিখিত ৪ জনকে ৪২ বোতল অ্যালকোহলসহ আটক করেন। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।