চিত্রশিল্পী অধ্যাপক মাহমুদুল হকের স্মরণ সভা

0

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ বাগেরহাটের রামপালে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ জাতীয় যাদুঘরের সাবেক মহাপরিচালক মাহমুদুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার
বেলা ১১ টায় উপজেলার শ্রীফলতলা ‘আমাদের গ্রাম’ চত্বরে মাহামুদুল হকের সহোদর শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয় ও এন্ড টেকনোলজির চেয়ারম্যান অধ্যাপক মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শিল্পী  ও মিডিয়া ব্যক্তিত্ব অধ্যাপক মাইনুদ্দীন খালেদ। আমাদের গ্রাম প্রকল্পের সমন্বয়কারী শেখ সাদীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার প্রকল্পের পরিচালক রেজা সেলিম। প্রয়াত মাহমুদুল হকের স্মৃতিচারণ করে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক রাষ্ট্রদূত শহিদুল ইসলাম, সাবেক শিক্ষক আ. কাদের, ঢাকা চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক কামরুজ্জামান, খুলনা জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. আবু হানিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সুন্দরবন মহিলা কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ, রামপাল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মজনুর রহমান, সাবেক প্রধান শিক্ষক মোজাহারুল হক, সাবেক প্রধান শিক্ষক নজমল হোসেন, আলী মোজেজ প্রমুখ।