চাঁদ দেখা গেছে,২৯ জুন ঈদুল আজহা

0

লোকসমাজ ডেস্ক॥ বাংলাদেশের আকাশে  সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৯ জুন বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।
সোমবার (১৯ জুন) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সূত্রে এ তথ্য জানা গেছে। সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
হিজরি বর্ষপঞ্জি অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। মুমিন বান্দার জীবনে পবিত্র ঈদুল আজহা এবং কোরবানির গুরুত্ব সীমাহীন। কারণ মুমিনের জীবনের একমাত্র আরাধনা মহান আল্লাহর নৈকট্য লাভ করা। আর প্রকৃত কোরবানি তাকে অত্যন্ত দ্রুত আল্লাহর নৈকট্যে ভূষিত করে।