চাঁদা না দেয়ায় যুবদলের উপর ছাত্রলীগের হামলা, আহত ৩

0

বেনাপোল সংবাদদাতা॥ বেনাপোলে চাঁদা না দেয়ায় উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ (৩৮), পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু (৩৭) ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রিপন হোসেনকে মারধর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরবর্তীতে তাদের খোঁজখবরের উদ্দেশ্যে বেনাপোল পৌর বিএনপির আহবায়ক নাজিম উদ্দীন গেলে তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক ভাবে লাঞ্চিত করে। গত শুক্রবার রাতে বেনাপোল বলফিল্ড এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহত ইমদাদুল হক ইমদাদ ভবারবেড় গ্রামের মৃত মারফাত আলীর ছেলে। তিনি যশোর জেলা ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক ও বর্তমানে শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব।
আহতের বড় ভাই জিয়াউর রহমান জানান, রাতে তার ছোট ভাইসহ ৩ জন বেনাপোল বলফিল্ড এলাকায় চায়ের দোকানে বসেছিলো। এসময় বেনাপোল পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়ার আলীর ছেলে সুমন (৩৫), মো. হাসানের ছেলে সুজন (২৮), মো. রাজুর ছেলে রাব্বি (২৬), বাবলার ছেলে অরেঞ্জ (২২), ফজা (২২) সফি মোড়ল, দিপু (২৪) গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় ইমদাদ চাঁদা দিতে পারবেন না বলে জানালে তাদেরকে রড, ও কাঁচের বোতল দিয়ে বেধড়ক মারধর করেন। পরবর্তীতে খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন, চাঁদা দিতে অস্বীকার করায় ইমদাদুল হক ইমদাদ, রায়হানুজ্জামান দিপু, রিপন হোসেনকে বেনাপোল বলফিল্ড এলাকায় মারধর করে আহত করা হয়েছে। এই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহতের বড় ভাই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত