চলমান বিশেষ অভিযানে বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার

0
শার্শায় বিশেষ অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য মো. আবু তালেব।

আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ চলমান বিশেষ অভিযানে শার্শার বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য মোঃ আবু তালেব (৪৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শার্শা থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে নিষিদ্ধ দলের নেতা আবু তালেবকে নিয়মিত মামলার গ্রেফতার দেখানো হয় । গ্রেফতারকৃত মোঃ আবু তালেব শার্শা উপজেলার ৮নং বাগআঁচড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং স্থানীয় ইউপি সদস্য।

​পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই (নিঃ) আশীষ সরকারের নেতৃত্বে শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার সময় বাগআঁচড়া বাজারের সততা ইলেকট্রনিক্স-এর সামনে থেকে বিশেষ ক্ষমতা আইনে তাঁকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আবু তালেব বাগআঁচড়া গ্রামের সাতভাই পাড়া এলাকার মৃত নুর মোহাম্মদ মন্ডল ও মোছাঃ আনোয়ারা খাতুনের ছেলে।

​গ্রেফতারের পর যথাযথ পুলিশ প্রহরায় তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

​শার্শা থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওসি সামিউল হক জানান, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।