খেলাফত মজলিস জীবননগর কমিটি গঠন

0

 

জীবননগর(চুয়াডাঙ্গা) সংবাদদাতা॥ বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শাখার ২৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে মুফতি শাহ জামাল সভাপতি ও মাও.জুবাইয়ের আল মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জামে মসজিদে অনুষ্ঠিত আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন-সহ-সভাপতি মাও.বদরুজ্জামান,মুফতি মাহমুদুল হাসান,মুফতি হুসাইন আহমাদ,সহ-সেক্রেটারি আব্দার আলী,মাও.আব্দুল মারুফ,মাও.তরিকুল ইসলাম,সাংগাঠনিক সম্পাদক মাও.জাহিদুল ইসলাম,সহ-সাংগাঠনিক সম্পাদক মুফতি আবু সাঈদ,মাও.আজগার আলী,বায়তুল মাল সম্পাদক মুফতি রফিকুল ইসলাম,সহ-বায়তুল মাল সম্পাদক মুফতি আলামিন,প্রচার সম্পাদক মুফতি ইমরান হুসাইন,সহ-প্রচার সম্পাদক মাও. শোয়াইব,প্রশিক্ষণ সম্পাদক মাও.নাফিস,সহ-প্রশিক্ষণ সম্পাদক কারী ইমরান,অফিস সম্পাদক মুফতি আমানুল্লাহ,সহ-অফিস সম্পাদক
মাও.ইহসান উল্লাহ,সমাজকল্যাণ সম্পাদক আসাদুল হক,সহ-সমাজকল্যাণ সম্পাদক মুজাহিদুল ইসলাম,কার্যনির্বাহী সদস্য মাও.হাসান,মাও.আহসান উল্লাহ,মাও.মাহফুজ,মাও.আবু সাঈদ,কারী মাকবুল,উবাইদুল্লাহ ও জাকির হুসাইন।
কমিটি গঠনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুফতি শোয়াইব কাসেমী।