খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এক দিনে ৩ সড়ক দুর্ঘটনা আহত ১১

0

 

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ খুলনার ডুমুরিয়ায় একই দিনে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে কেউ নিহত না হলেও ১১জন আহত হয়েছে বলে জানাগেছে। শুক্রবার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার মধ্যে বিভিন্ন স্থানে বিভিন্ন সময় এ দুর্ঘটনা ঘটেছে।
চুকনগর (খর্নিয়া) হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, শুক্রবার বেলা ১১ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১৩-৮৭১০) ও বিপরীত দিক থেকে ছেড়ে আসা প্রাইভেটকারের (ঢাকা মেট্রো গ-৩৩-৮৬১৫) সাথে আঙ্গাদোহা নামক স্থানে দুটি কারের মুখোমুখি সংঘষের্র ঘটনা ঘটে। এতে চালকসহ ৪জন আহত হয়।
দুপুর ১২ টার দিকে গুটুদিয়া ওয়াপদার মাথায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়, এতে আহত হয় ৩জন ।
দুপুর আড়াইটার দিকে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি প্রাইভেটকার। এ ঘটনাতেও ৪জন আহত হয়েছে বলে জানাগেছে। আহতরা হলেন, খুলনার কয়রা উপজেলার মনিরা বেগম (২৫), বাগেরহাটের মোংলার কামারখালি এলাকার আবুল কালাম আজাদ (৬০) ও একই এলাকার সালাউদ্দিন (১৫)। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি, আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।