অস্ত্রাগারে কর্তব্যরত পুলিশের নিজের গুলিতে মৃত্যু

নিজের কাছে থাকা রাইফেলের নলে কপাল ঠেকান তিনি, তারপর গুলি

0

খুলনা ব্যুরো,লোকসমাজ: খুলনা রেলওয়ে পুলিশ লাইনে কর্তব্যরত এক পুলিশ কনস্টেবলের নিজের কাছে থাকা রাইফেলের গুলিতে মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, কনস্টেবল সম্রাট বিশ্বাস (বিপি নং: ৯৯১৮২১৪৯২৯) ভোর সাড়ে ৪টার দিকে অস্ত্রাগার এলাকায় দায়িত্ব পালনকালে এই ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে খুলনা রেলওয়ে জেলার এসআরপি এবং সোনাডাঙ্গা থানা, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে কর্মকর্তাদের কেউ এ বিষয়ে তাৎক্ষণিক কিছু বলেননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কনস্টেবলের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত পুলিশ সদস্য।
তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সিসিটিভির ভিডিওচিত্রে দেখা গেছে- পুলিশ সদস্য সম্রাট অস্ত্রাগারের ভেতরে একটি বাক্স থেকে রাইফেল বের করে নিয়ে একটি চেয়ারে বসে কিছু সময় চিন্তা করেন। এরপর রাইফেল দুই পায়ের মাঝে রেখে আরও কিছুক্ষণ চুপ থেকে আস্তে আস্তে রাইফেলের নলে নিজের কপাল ঠেকান। এরপর গুলির শব্দ এবং তিনি চেয়ার থেকে লুটিয়ে পড়েন। এটি আত্মহত্যা না অসাবধানতাবশত তা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।