খুলনায় ৮০ পিস ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

0

স্টাফ রিপোর্টার, খুলনা॥ খুলনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে আটক করেছেন। আটক নাজমুল খান (২১) বয়রা পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত আছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলা নবপল্লী আইচগাতী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রূপসা উপজেলা নবপল্লী আইচগাতী গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নায়েব আলী খানের ছেলে নাজমুল খানকে ৮০পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক নাজমুল স্বীকার করেন তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) কনস্টেবল পদে চাকরি করেন। নাজমুল খান টাঙ্গাইল জেলার বাসিন্দা। রূপসা উপজেলায় তিনি বসবাস করেন।