পাইকগাছায় শ্রেষ্ঠ পিতা মাতা ও সন্তানকে পুরস্কৃত করল আরআরএফ

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছায় আরআরএফ-র উদ্যোগে প্রবীণ জনগোষ্ঠীর আওতায় ১০ জন শ্রেষ্ঠ পিতা,মাতা ও সন্তানকে পুরস্কৃত করা হয়েছে। পিকেএস-র অর্থায়নে সোমবার (২৬ জুন) সকালে সংস্থার গদাইপুরের নিজস্ব কার্যালয়ে পুরস্কার স্বরূপ এক হাজার টাকা  করে প্রদান করা হয় । প্রকল্প সমন্বয়কারী তাপস সাধু তাদের পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার গোলাম রব্বানী,এমআইএস অফিসার তারক মজুমদার, আরিফুর রহমান,প্রীতম সাহা ,নাজিরুন আক্তার প্রমুখ। শ্রেষ্ঠ পিতা নির্বাচিত হন গদাইপুর ইউপি চেয়ারম্যানের পিতা ইজহার আলী শেখ ও বাবর আলী শেখ,ইসহাক গাজী ও সোহেল উদ্দীন গাজী। শ্রেষ্ঠ মাতা নির্বাচিত হন জিএম মিজানুর রহমানের মা আয়মান বিবি। শ্রেষ্ঠ সন্তান নির্বাচন করা হয় দৈনিক যুগান্তর ও লোকসমাজ প্রতিনিধি জিএম মিজানুর রহমান, মহসীন শেখ,মনিরুল ইসলাম,শেখ লাবিব ও মোমিন সানা।