খুলনায় ২৬ মামলার আসামি মোস্ত গ্রেফতার

0

খুলনা ব্যুরো ॥ খুলনায় আট হত্যাসহ ২৬টি মামলার পলাতক আসামি,পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী শেখ গোলাম মোস্তফা ওরফে ট্যারা মোস্তকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে নগরীর লবণচরা পুলিশ তাকে গ্রেফতার করে। সে নগরীর বান্দা বাজার এলাকার শেখ আবুল হোসেনের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক জানান, লবণচরা থানার একটি টিম বান্দাবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী শেখ গোলাম মোস্তফা ওরফে ট্যারা মোস্তকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি ধারালো চাপাতি জব্দ করা হয়। গ্রেফতার ট্যারা মোস্তর বিরুদ্ধে খুলনা মহানগরী ও জেলার বিভিন্ন থানায় ৮টি হত্যা, ৪টি চাঁদাবাজি, একটি জালিয়াতি, একটি অস্ত্র আইনে মামলা ছাড়াও বিভিন্ন ধারায়-১২টি মামলাসহ ২৬টি মামলা রয়েছে।