খুলনায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত

0

 

খুলনা ব্যুরো॥ খুলনায় ট্রাকের ধাক্কায় আব্দুল হক (৫৫) নামে পুলিশের এক এসআই নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাতে আফিলগেট বিকেএসপির সামনে বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল হকের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া গ্রামে। তিনি খুলনা মহানগরীর খানজাহান আলী থানায় কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আব্দুল হকসহ আরো কয়েকজন পুলিশ রাতে টহল ডিউটিতে ছিলেন। বুধবার দিবাগত রাতে আফিলগেট বিকেএসপি বাইপাস রোডের একপাশে গাড়ি থামিয়ে রাস্তায় নামেন। এ সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১টার দিকে তিনি মারা যান।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন খান বলেন, সিএনজি নিয়ে কয়েকজন পুলিশ সদস্য ও এসআই আব্দুল হক ডিউটিতে ছিলেন। রাত ১২টার দিকে সিএনজি থেকে নেমে তিনি রাস্তার একপাশে দাঁড়ালে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় আঘাতাপ্রাপ্ত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়তার তার মৃত্যু হয়।