খুলনায় বিএনপির গণসমাবেশ হবে স্মরণকালের সর্ববৃহৎ জনসমুদ্র ,শামসুজ্জামান দুদু

0

 

স্টাফ রিপোর্টার, খুলনা॥ বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ ঠেকাতে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে অভিযোগ করে দলটির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণসমাবেশে পৌঁছাতে পরিবহন কখনো নেতাকর্মীদের পথে বাঁধা হতে পারে না। সমাবেশের পূর্বরাতেই সমাবেশস্থল কানায়-কানায় ভরে যাবে এবং খুলনা বিভাগীয় গণসমাবেশে হবে স্মরণকালের সর্ববৃহৎ জনসমুদ্র।
বুধবার দুপুরে নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে এসব কথা বলেছেন তিনি। আগামী ২২ অক্টোবর অনুষ্ঠেয় খুলনা বিভাগীয় গণসমাবেশ সম্পর্কিত প্রস্ততির সার্বিক বিষয়ে তুলে ধরতে খুলনা বিভাগীয় বিএনপি এ প্রেসব্রিফিংয়ের আয়োজন করে।
শামসুজ্জামান দুদু বলেন, ফ্যাসিস্ট সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে বহু আগেই। কিন্তু আগামী ২২ অক্টোবর খুলনায় বিএনপি’র বিভাগীয় গণসমাবেশকে ব্যাহত করতে কৃত্রিম সংকট দেখিয়ে দুইদিনের পরিবহন ধর্মঘটের ডাক দিচ্ছে এখন। এটা একটা পরিষ্কার চক্রান্ত। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, জনগনকে ভয় পান কেনো? সমাবেশে জনগণকে আসতে দিন, কথা বলতে দিন। বিএনপি শতভাগ শান্তিপূর্ণ সমাবেশ করতে চায়। জনগণের ভোট ও ভাতের অধিকার আদায় করাই সমাবেশে মূল উদ্দেশ্য। খুলনার গণসমাবেশকে পন্ড করতে ইতোমধ্যে যশোর, বাগেরহাট, নড়াইলসহ বিভিন্ন এলাকায় ধরপাকড় শুরু করেছে পুলিশ। তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে পাঁচজন শহীদ হয়েছেন। বিশ্বে এমন নজির নেই; সেই রেকর্ড হয়েছে। জনগণের দাবি আদায়ের আন্দোলনে বিএনপি’র পাঁচজন নেতাকর্র্মী নিহত হয়েছেন। খুলনার গণসমাবেশের অনুমতি দেয়াকে সরকারের শুভ বুদ্ধির উদয় হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অবিলম্বে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে জনগণের ন্যায্য দাবি আদায়ের শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি পালনে সহায়তা করুন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খুলনার গণসমাবেশ আয়োজক কমিটির সমন্বয়ক শামসুজ্জামান দুদু বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এখনো কারারুদ্ধ রাখা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিদেশে নির্বাসনে যেতে বাধ্য করা হয়। দেশে গণতন্ত্রকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এখন গণতন্ত্র পুনরুদ্ধার, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে।
নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় প্রেসব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুল, মহানগর বিএনপি’র আহবায়ক শফিকুল আলম মনা ও জেলার আহবায়ক আমীর এজাজ খান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী, নগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আলহাজ্ব তরিকুল ইসলাম জহীর, জেলার সিনিয়র যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু, কাজী মোঃ রাশেদ, স ম আব্দুর রহমান, খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, রকিব মল্লিক, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, শেখ তৈয়বুর রহমান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, আশরাফুল আলম নান্নু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, এনামুল হক সজল, ফকরুল আলম, আব্দুর রাজ্জাক, শেখ আজগর আলী, আরিফ ইমতিয়াজ খান তুহিন, কেএম হুমায়ুন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, কাজী মিজানুর রহমান, এহতেশামুল হক শাওন, একরামুল কবির মিল্টন, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ্বাস, হাসান উল্লাহ বুলবুল, মোহাম্মদ আলী বাবু, শরিফুল আনাম, আবু সাঈদ হাওলাদার আব্বাস, গাজী আফসার উদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, আনসার আলী, আব্দুর রহমান ডিনো, তারিকুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, জাহিদুল হোসেন জাহিদ, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, মুজিবর রহমান, মনিরুজ্জামান লেলিন, এসএম মুর্শিদুর রহমান লিটন, রফিকুল ইসলাম বাবু, রুম্মন আজম, শামসুল বারিক পান্না, ইবাদুল হক রুবায়েত, আতাউর রহমান রনু, আজিজুল ইসলাম, আব্দুল আজিজ সুমন, আক্তারুজ্জামান তালুকদার সজীব, ইঞ্জিনিয়ার নূর ইসলাম বাচ্চু, শাহনাজ সরোয়ার, কাওছারী জাহান মঞ্জু, আরিফা চুমকি, ইসতিয়াক আহমেদ ইস্তি, তাজিম বিশ্বাস, সাইফুল ইসলাম খান, হাসান ফকির, সৈয়দ ইমরান, হেদায়েত উল্লাহ দিপু, ওয়াহিদুজ্জামান হাওলাদার, ইউসুফ মোল্লা, মুনতাসির আল মামুন প্রমুখ।


ভেন্যু পরিদর্শন : বিএনপির গণসমাবেশের ভেন্যু হিসেবে নির্ধারিত সোনালী ব্যাংক চত্বর পরিদর্শন করেছেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার দুপুর ১টার দিকে তিনি স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে ভেন্যু পরিদর্শন করেন। দলীয় কার্যালয়ে প্রেস বিফ্রিং শেষে পায়ে হেঁটে তারা থানার মোড়, পিকচার প্যালেস, ডাকবাংলা হয়ে বেবিস্ট্যান্ড সংলগ্ন সোনালী ব্যাংক চত্বরে যান। এরপর মঞ্চের সম্ভাব্য স্থান নির্ধারণ ও মঞ্চের আকার আকৃতি ও সমাবেশের পরিধি সম্পর্কে বিশদ আলোচনা করেন।
সেখান থেকে খুলনা বিএনপির শীর্ষ নেতারা তিনটি রিক্সায় চড়ে সমাবেশের সম্ভাব্য পরিধিস্থল ফেরিঘাট মোড়, পাওয়ার হাউজ মোড়, নতুন রেল স্টেশন, সঙ্গিতা মোড় হয়ে শবিবাড়ি মোড় পর্যন্ত যান এবং ঘুরে ঘুরে দেখেন। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, মহানগর আহবায়ক শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও মনিরুল হাসান বাপ্পী উপস্থিত ছিলেন।
নগরীতে মাইকিং : গণসমাবেশে যোগ দানের আহবান জানিয়ে বুধবার থেকে নগরীতে মাইকিং শুরু হয়েছে। ৯টি ইজি বাইক যোগে চলছে প্রচার প্রচারণা। মঙ্গলবার রাতব্যাপী নগরীতে পোস্টার লাগানো হয়েছে। প্রচার উপকমিটির আহবায়ক মাসুদ পারভেজ বাবু ও সদস্য সচিব শেখ সাদীর সার্বিক তত্বাবধায়নে ছাত্র ও যুব কর্মীদের একটি টিম এ কাজে নিয়োজিত রয়েছেন। এদিকে বিভাগীয় গণসমাবেশে ১২০ টি মাইক ব্যবহার করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।