খুলনার বটিয়াঘাটায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

0

স্টাফ রিপোর্টার, খুলনা॥ খুলনার বটিয়াঘাটা উপজেলার কাজিবাছা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্বার করেছে খুলনা জেলা নৌ পুলিশ। শনিবার দুপুরে উপজেলার কাজিবাছা নদীর কচুবুনিয়া নামক স্থান থেকে লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসি লাশটি ভাসতে দেখে বটিয়াঘাটা থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ বিষয়টি খুলনা জেলা নৌ পুলিশকে জানালে তারা এসে লাশটি উদ্ধার করে। জেলা নৌ পুলিশের সাব ইন্সপেক্টর অমিত কুমার সাহা বলেন, দুপুরে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনও লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশের কোথাও জখমের চিহ্ন পাওয়া যায়নি। লাশের শরীরে পোশাক ছিল না। ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।