খালেদা জিয়ার সুস্থতা কামনায় শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

0

নাভারণ (যশোর) সংবাদদাতা॥ বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল হয়। উপজেলা বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মধু ও যুগ্ম আহবায়ক আবুল হাসান জহিরের সার্বিক ব্যবস্থাপনায় দোয়া মাহফিল হয়। এতে অন্যান্যের মধ্যে অংশ নেন বেনাপোল পৌর বিএনপির আহবায়ক নাজিম উদ্দিন, যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন, বিএনপি নেতা হযরত আলী মাস্টার, সিরাজুল ইসলাম, মাসুদুর রহমান, আব্দুস সালাম, মশিয়ার রহমান, তাজ উদ্দিন, আসাদুজ্জামান মিঠু, মিজানুর রহমান, ইসাহক, ওসমান আলী, ইসমাইল হোসেন শান্তি প্রমুখ। এছাড়া শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় দেশনেত্রীর সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু এবং প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়। এদিকে উপজেলা ছাত্রদলের উদ্যোগে গতকাল বাদআসর নাভারণ বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপিসহ ছাত্রদলের উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।