খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝিকরগাছায় দোয়া মাহফিল

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝিকরগাছা দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিকরগাছা তরকারি বাজার কমিটির আয়োজনে মঙ্গলবার আসরবাদ দোয়া অনুষ্ঠানপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মো. আয়ুব হোসেন।

তরকারি বাজার কমিটির সাধারণ সম্পাদক হাসানুর রহমান রুবেলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর-২ আসনের ধানের শীষের প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম, সিনিয়র যুগ্মসম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাবেক যুগ্মআহবায়ক আশফাকুজ্জামান খান রনি, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মমিন সুজন, সহসভাপতি হাবিবুর রহমান মন্টু, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনি,উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা প্রমুখ।

অপরদিকে বাদ মাগরিব ঝিকরগাছা সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামবাসীর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহেরর মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কেন্দ্রীয় বিএনপির সদস্য ও যশোর-২( ঝিকরগাছা-চৌগাছা) আসনের ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানা।