খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রামপালে দোয়া মাহফিল

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপাল উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৭ তম জন্ম দিন পালন করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ফয়লাহাট কার্যালয়ে বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক কাজী জাহিদুল ইসলাম, আলতাফ হোসেন বাবু, শেখ মোতাহার আলী, মাস্টার মুজিবর রহমান জোয়ার্দার, যুবদলের সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, গাজী শাহজালাল, উপজেলা ছাত্র দলের সভাপতি মোল্লা তরিকুল ইসলাম সোভন, মোফাজ্জল হোসাইন বাদল প্রমুখ। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।