খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তির দাবীতে মহেশপুর বিএনপি ও যুবদলের বিশাল মিছিল

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা॥ সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও গণ তন্ত্র পূণ প্রতিষ্ঠার দাবীতে গতকাল বুধবার ঝিনাইদহ জেলা বিএনপির উদ্দোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেই সমাবেশ সফল করতে পথে পথে পুলিশি বাধা উপেক্ষা করে মহেশপুর উপজেলা বিএনপির বিল্পাবী সদস্য সচিব মেহেদী হাসান রনির নেতৃত্বে কয়েক হাজার বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ বিশাল মিছিল সহকারে সকাল ৯ টার মধ্যে সমাবেশ স্থল ঝিনাইদহ ওয়াজির আলী হাই স্কুল মাঠ ও আশেপাশে জড় হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বাবু নিতাই রায় চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত , সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ এস এম মশিউর রহমান ,সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডঃ এম এ মজিদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ। মহেশপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান রনি বলেন নেত্রীর মুক্তির দাবী ও গণতন্ত্র পূণ প্রতিষ্ঠার দাবীতে জেলা বিএনপির সমাবেশ সফল করাতে মহেশপুরের বিএনপি সহ সকল অঙ্গ ও সহ যোগী সংগঠনের নেতৃবৃন্দ কে ধন্যবাদ ঞ্জাপন করেন।