কোন ষড়যন্ত্রের পথে পা দেবে না জামায়াত, ঝিকরগাছায় পথসভায় ডা. শফিকুর রহমান

0

ঝিকরগাছা যশোর সংবাদদাতা ।। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সংসদের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, কোন ষড়যন্ত্রের পথে পা দেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত ফসল বৃথা যেতে দেবো না।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে ঝিকরগাছায় পথসভায় বক্তব্যকালে উপরোক্ত কথা বলেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক হারুন অর রশীদের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, সাবেক এমপি মকবুল হুসাইন, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আলিম, ঝিকরগাছা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদিন, চৌগাছা উপজেলা আমীর মাওলানা গোলাম মোর্শেদ, ঝিকরগাছা উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মাহাবুবুর রহমান, শেখ আব্দুর রকিম, চৌগাছা উপজেলা সেক্রেটারি রহিদুল ইসলাম খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কামাল আহম্মেদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম মাহবুবু উল আলম মন্টু, মুফতি মাওলানা সাইফুল্লাহ, মাওলান সাইফুল ইসলাম, আনারুল ইসলাম, আব্দুল হামিদ, আব্দুল খালেক, জিয়াউল হক, অ্যাড. আবিদুর রহমান, কবির বিন সামাদ, অ্যাড. হাবিব কাইসার।