কোটচাঁদপুর শিশু নিলয় ফাউন্ডেশনের কম্বল বিতরণ

0

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহের কোটচাঁদপুর শিশু নিলয় ফাউন্ডেশন এলাঙ্গী শাখার উদ্যোগে অতি দরিদ্র অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে এলাঙ্গী ইউনিয়ন কমিউনিটি সেণ্টার থেকে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন সংস্থার উপনির্বাহী পরিচালক আসিফ আহসান খান। এছাড়াও  উপস্থিত ছিলেন এডি সাহা জামাল, এডি আবুল হান্নান, এরিয়া ম্যানেজার সবুজ হোসেন, সিনিয়র শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম এবং বজলুর রশিদ।