কোটচাঁদপুরে বিএনপি নেতৃবৃন্দের সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

0

 

 

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহ জেলা বিএনপির নব-নির্বাচিত নেতৃবৃন্দের সংবর্ধনা এবং কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির নব নির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি অনুষ্ঠান হয়েছে।
স্থানীয় মেইন বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির অফিস চত্বরে বৃহস্পতিবার বিকেলে একই মঞ্চে অনুষ্ঠিত সংবর্ধনা ও পরিচিতি সভায় সভপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি সালাউদ্দীন বুলবুল সিডল। প্রধান অতিথি ছিলেন- ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ। প্রধান বক্তা ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু বকর বিশ্বাস, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, মহেশপুর পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খান চুন্নু , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, কোটচাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবিরউদ্দীন, মহেশপুর পৌর বিএনপির সম্পাদক সাইফুল ইসলাম। কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু। এ ছাড়াও বক্তব্য রাখেন- বিএনপি নেতা আব্দুর রশিদ সরদার, একরামুল হক , মমিন মনোয়ার , যুব নেতা ফয়েজ আহমেদ তুফান। বক্তব্য শেষে জেলা নেতৃবৃন্দের হাতে ক্রেস্ট তুলে দেন কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।