কোটচাঁদপুরে প্রয়াত সাংবাদিক স্মরণে দোয়া মাহফিল

0

 

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদাদাতা ॥ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার প্রয়াত কলম সৈনিক সাংবাদিক আজিজুর রহমান ঠান্ডুর প্রথম মৃত্যুবাষিকী উপলক্ষে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সাংবাদিকদের আয়োজনে বুধবার বেলা ১১ টার দিক পৌর পাঠাগার মিলনায়তনে এই দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম। সাংবাদিক এসএম রায়হান উদ্দীনের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক কাজী মৃদুল, সাংবাদিক কামাল হাওলাদার, অশোক দে, মঈন উদ্দিন, পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান বুলবুল, প্রয়াত সাংবাদিকের স্ত্রী লায়লি খাতুন প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে প্রয়াত কলম সৈনিকের দুটি সন্তানদের হাতে উপহার সামগ্রি তুলে দেওয়া হয়। স্মরণ সভা শেষে হাফেজ ফরহাদ হুসাইনের পরিচালনায় মরহুম আজিজুর রহমার ঠান্ডুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।