কোটচাঁদপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

0

 

 

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কোটচাঁদপুরে প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় প্রণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে এ প্রদর্শনী আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুরে আয়োজিত এ প্রদর্শনী উদ্বোধনীতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকী খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন সাফদারপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নন, দোড়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, এলাঙ্গী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, কুশনা ইউপি চেয়াম্যান শাহারুজ্জামান সবুজ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার ও কৃষি কর্মকর্তা মহাসিন আলী। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ডা. ফজলুল কবীর।
প্রদর্শনীতে ভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়াসহ হাঁস,মুরগী,কবুতর ও বিভিন্ন জাতের পাখি প্রদর্শিত হয়।