কোটচাঁদপুরে পল্লী চিকিৎসকের বাড়ি ডাকাতি, ৩ লাখ টাকার মালামাল লুট

0

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কোটচাঁদপুরে এক পশু চিকিৎসকের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা বাজি ফুটিয়ে ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকাসহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তালসার ঘাগা গ্রামে।
ভুক্তভোগী পশু চিকিৎসক সুবল চন্দ্র পরামানিক জানান,শুক্রবার তার বাড়িতে হালখাতা অনুষ্ঠান ছিল। হালখাতা উপলক্ষ্যে তার মেয়ে ও জামাই বাড়িতে বেড়াতে আসে। রাত সাড়ে ১০টার দিকে জামাই ঘর হতে বাইরে বের হতে গেলে আগে থেকে ওৎঁেপতে থাকা ৪/৫ জনের ডাকাতদল তাকে ধরে ফেলে। সেই সাথে তার হাতে ধারালো দা দিয়ে কোপ দেয়। এসময় ডাকাত দল ঘরে ঢুকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ২লাখ টাকা ও ১ সোনার গহনা নিয়ে দ্রুত বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার সময় তারা ৮/১০টি বাজি ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।
পরে সংবাদ পেয়ে স্থানীয়রা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে আসে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, শনিবার দপুর পর্যন্ত তারা থানায় অভিযোগ করেনি। পুলিশ বিষয়টি নিয়ে ইতোমধ্যেই কাজ শুরু করেছে।