কোটচাঁদপুরে দুই চাল ব্যবসায়ীকে জরিমানা

0

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কোটচাঁদপুরে দুই চাল ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার পৌর শহরের বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম।

এ সময় পাটজাত মোড়কের বদলে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির অপরাধে ব্যবসায়ী স্বরজিৎ ঘোষকে ১৫ হাজার টাকা ও শংকর কুমার সাহাকে ১০ হাজার জরিমানা করা হয়।

এ সময় পাট উন্নয়ন সহকারী পাট অধিদফতর ঝিনাইদহের আসাদুজ্জামান, উপজেলা পাট কর্মকর্তা বাবুল হাসান, মডেল থানার পি.এস.আই হাসান, উপজেলা প্রশাসন কর্মকর্তাসহ স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।