কোটচাঁদপুরে তিন কেজি গাঁজাসহ তিনজন আটক

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে তিন কেজি গাঁজা ও একটি মাহেন্দ্র গাড়িসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দুধসরা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত ঈমান আলীর ছেলে রাজু আহম্মেদ, কোরাপাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম ও গয়েশপুর গ্রামের মৃত মজিবর শেখের ছেলে জাহাঙ্গীর হোসেন। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুরের দুধসরা এলাকায় মাদক কারবারিরা একটি মাহেন্দ্র গাড়িতে মাদক নিয়ে যাচ্ছে এমন খবর পেয়ে ডিবি পুলিশের একটি আভিযানিক দল তিন কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে করে। আটকদের বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় মামলা হয়েছে।