কোটচাঁদপুরে ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু

0
কোটচাঁদপুর(ঝিনাইদহ)সংবাদদাতা ॥ কোটচাঁদপুরে ট্রাকের ধাক্কায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় কোটচাঁদপুর-সাবদালপুর সড়কে।
উপজেলার রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তবিবুর রহমান বলেন, ওই স্কুলের সহকারী শিক্ষক মহিউদ্দিন (৫৭) শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলে  কোটচাঁদপুর শহর থেকে নিজ গ্রাম রাজাপুরে ফিরছিলেন। এ সময় কোটচাঁদপুর-সাবদালপুর সড়কে বিপরীত দিক আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে কোটচাঁদপুর হাসপাতালে পাঠান। সেখান থেকে যশোরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় মৃতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।