অভয়নগরে মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড

0
স্টাফ রির্পোটার ,অভয়নগর  (যশোর) : যশোরের অভয়নগরে মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য সেবনের দায়ে তাদের দণ্ডিত করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে মোঃ সবুজ খান (২৮), মোছাঃ সখিনা বেগম (৫০), সান্টু হাওলাদার (৩৭), মোঃ সাইফুল ইসলাম (৩০) ও মোঃ রাসেল খা (২৫)-কে প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড এবং ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।অভিযানটি পরিচালনা করেন অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর ‘ক’ সার্কেলের উপ-পরিদর্শক মোছাঃ রাফিজা খাতুন ও মদন মোহন সাহা  উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে।