কেশবপুরে স্বেচ্ছাসেবকদলের সাবেক নেতা মোস্তাফিজুর রহমানের সুস্থতা কামনা

0

স্টাফ রিপোর্টার,কেশবপুর (যশোর) ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সাবেক সভাপতি কেশবপুরের মোস্তাফিজুর রহমানের সুস্থতা কামনা করে রবিবার (৩০ এপ্রিল) কেশবপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক প্রফেসর আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক আলাউদ্দিন আলা,  হুমায়ুন কবির সুমন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব বাবুল রানা বাবু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাহ আলম, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাফিজুর রহমান,মেহেদী হাচান প্রমুখ।