কেশবপুরে শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের মতবিনিময়

0

 

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ যশোরের কেশবপুরের বিভিন্ন কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ। রোববার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গত ৫ আগস্ট ফ্যাসিবাদী পতন পরবর্তী বাংলাদেশে শিক্ষার্থীদের সামষ্টিক আকাঙ্খা, শিক্ষাঙ্গনে কেমন ছাত্র রাজনীতি প্রত্যাশা, শিক্ষার পরিবেশ ও দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে মূল্যায়ন ও প্রস্তাবনা, নারী শিক্ষার্থীদের শিক্ষার প্রতিবন্ধকতাসহ সামগ্রিক বিষয়ে মতামত নিতে উপজেলার পাঁজিয়া মহাবিদ্যালয়, কোমরপোল আইডিয়াল কলেজ ও হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আশিকুর রহমান আশিক।
তার সাথে ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্মসম্পাদক কবির হোসেন ফকির, যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর, থানা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমুখ।
অপরদিকে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মাসুদুর রহমান মাসুদ কেশবপুর আলিয়া কামিল মাদ্রাসা, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ, সাগরদাঁড়ি বাণিজ্য মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
তার সাথে ছিলেন. যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জান বাপ্পি, থানা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, পৌর ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম, কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাহাতুল ইসলাম সুজনম, সদস্য সচিব ফরহাদ হোসেন, যুগ্মআহ্বায়ক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।