কেশবপুরে বিএনপি নেতা আবু বকর আবুর পরিবারে তারেক রহমানের ঈদ উপহার

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ যশোর জেলা বিএনপির সাবেক সহসভাপতি,কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ আবু বকর আবুর পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার। যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন বুধবার এ উপহার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির আহবায়ক মশিয়ার রহমান, যুগ্ম আহবায়ক প্রভাষক আলাউদ্দিন আলা, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ প্রমুখ।