কেশবপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুর উপজেলার প্রতাপপুর গ্রামে শনিবার দুপুরে পুকুরে ডুবে ইসরাত জাহান (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ওই গ্রামের ইসরাফিল সরদারের মেয়ে। এলাকাবাসী জানান, বাড়ি সংলগ্ন পুকুরের পাশে মায়ের অগোচরে শিশুটি ওই পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে। ওই এলাকার মেম্বার ফজলুর বিশ্বাস বলেন, শিশুটি হামাগুড়ি দিয়ে পুকুরের পানিতে পড়ে মারা গেছে।