কেশবপুরে নদ খননে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ ভবদহ এলাকার সমস্যা নিরসনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী খাল খনন কার্যক্রম দেখতে কেশবপুরের হরিহর নদ এলাকায় আকস্মিক পরিদর্শনে আসেন খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। এ সময় বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্তদের ভেতর সহায়তা দেন তিনি।

তিনি রোববার সকালে কেশবপুর পৌঁছে ক্ষতিহগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন,সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল ইসলাম, কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন প্রমুখ।

ছবি: সংগৃহীত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন জানান, ভারী বৃষ্টিতে নদ এলাকার ২ টি বাড়ির ক্ষতি হয়েছে। পাশে আরো একজনের কিছুটা ক্ষতি হওয়ায় মোট ৬টি পরিবারকে চাল, ডাল, তেল, লবণসহ প্যাকেজ সহায়তা দেওয়া হয়েছে।