কেশবপুরে দু ব্যবসায়ীসহ তিন ব্যক্তিকে জরিমানা

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুরে সরকারি নির্দেশনা অমান্য করায় দুই ব্যবসায়ীসহ তিন ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। শনিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন এই অর্থদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসজনিত রোগের নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাবে সরকারি নির্দেশনা না মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করায় শহরের মধুসড়কের ব্যবসায়ী মহিউদ্দিনকে ১ হাজার, ব্যবসায়ী ইকরামুল হোসেনকে ১ হাজার ও শহরের ত্রিমোহিনী মোড় থেকে বাস চালক হাবিবুর রহমানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।