কেশবপুরে ছাত্রদলের কর্মী সমাবেশে : ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে পরিশ্রম করতে হবে

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে আগামী ২৯ মার্চ বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মীকে নিরলস পরিশ্রম করতে হবে। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে এ সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে কারাবন্দি করে রেখেছে। সকল ভয়ভীতির উর্ধ্বে উঠে ধানের শীষের বিজয় নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে নেতাকর্মীদের তৎপর থাকতে হবে। বৃহস্পতিবার বিকেলে কেশবপুর থানা বিএনপি কার্যালয়ে উপ-নির্বাচন উপলক্ষে থানা ও পৌর ছাত্রদল আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর এ কথা বলেন। থানা ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান। আরও বক্তব্য রাখেন মজনু হোসাইন, ফারুক হোসেন, বাবুল রানা বাবু, ফরিদ উদ্দিন, মাসুম বিল্লাহ, মেহেদী হাসান হিমেল, মেহেদী হাসান বিশ্বাস প্রমুখ।