কেশবপুরে ঐতিহ্যবাহী হাডুডু খেলা হাজারো দর্শকের সমাগম

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোরের কেশবপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা উপভোগ করতে হাজারো দর্শকের সমাগম ঘটে। শনিবার উপজেলার গড়ভাঙ্গা গ্রামে এলাকাবাসীর উদ্যোগে আট দলীয় হাডুডু খেলার আয়োজন হয়। রাতে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ। এতে মণিরামপুরের শ্যামকুড় হাডুডু দল ২-০ ব্যবধানে আরাফাত রহমান কোকো হাডুডু দলকে হারিয়ে চ্যা¤িপয়ন হয়।
পাঁজিয়া ইউনিয়ন বিএনপি নেতা সমাজসেবক বিল্লাল হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল। বিশেষ অতিথি ছিলেন, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক স¤পাদক আবুল কাশেম ও আমেরিকা প্রবাসী মোশারফ হোসেন। খেলায় রেফারি ছিলেন শওকত হোসেন। ধারা বর্ণনায় ছিলেন শিক্ষক রফিকুল ইসলাম ও জাহাঙ্গীর আলম। খেলা শেষে অতিথিরা চ্যা¤িপয়ন শ্যামকুড় হাডুডু দলকে ফ্রিজ ও রানার্স আপ আরাফাত রহমান কোকো হাডুডু দলকে একটি এলইডি মনিটর পুরস্কার হিসেবে তুলে দেন।