কেশবপুরে এক স্থানে দুই কালোমুখো হনুমানের বিদ্যুৎস্পর্শে মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ যশোরের কেশবপুরে এক দিনের ব্যবধানে একই স্থানে বিদ্যুৎস্পর্শে দুইটি কালোমুখো হনুমানের মৃত্যু হয়েছে। উপজেলা বন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার সকালে কেশবপুরের কোমরপোল গ্রামে একটি গাছে লাফালাফির সময় পল্লী বিদ্যুতের উচ্চ শক্তির তারে ¯পৃষ্ট হয়ে হনুমানটি নিচে পড়ে মারা যায়। গ্রামের লুৎফর গাজীর বাড়ির পাশে নারকেল গাছ থেকে হনুমানটি লাফিয়ে অন্য গাছে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা বন কর্মকর্তারা মৃত হনুমানটি উদ্ধার করেন। বন কর্মকর্তা আরও জানান, এর আগে গত রোববার সকালে একই স্থানে বিদ্যুত¯পৃষ্ট হয়ে আরও একটি কালোমুখো হনুমান মারা যায়। হনুমান দু’টিকে প্রাণি সম্পদ বিভাগের চিকিৎসকের মাধ্যমে মৃত্যু নিশ্চিত হয়ে মাটি চাপা দেয়া হয়েছে।