কেশবপুরে ইউএনও’র প্রেস ব্রিফিং

0

স্টাফ রিপোর্টার,কেশবপুর (যশোর)॥ কেশবপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২০ মার্চ ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে ওই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সহসভাপতি মোতাহার হোসাইন, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ শাহীন,শাহিনুর রহমান,আব্দুল করিম, রাবেয়া ইকবাল, আব্দুর রহমান প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, এ উপজেলায় ৪র্থ পর্যায়ে অবশিষ্ট ৪৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দুই শতক জমিসহ ঘর বরাদ্দ প্রদান ও প্রধানমন্ত্রী আগামী বুধবার কেশবপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন।