কেশবপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ ওরফে আলবাহারের বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ বিক্রির অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ নেতা আবদুল আহাদ ওরফে আলবাহার জানান, তিনি উপজেলার গড়ভাঙ্গা গ্রামের আবদুল খালেকের কাছ থেকে জমি কেনেন। এ জমির ৫ টি মেহগনি গাছ তিনি বিক্রি করেন। এলাকাবাসী বাধা দিলে স্থানীয় সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে দেখা যায় ৩ টি গাছ সরকারি রাস্তার মধ্যে চলে গেছে। এ বিষয়ে তহশিলদার জাহিদুর রহমান লিপটন বলেন,কর্তনকৃত গাছ জব্দ করা হয়েছে।