কেশবপুরে অনিল মোদকের মৃত্যুতে নাগরিক শোকসভা

0

 

স্টাফ রির্পোটার, কেশবপুর (যশোর)॥ কেশবপুরের পত্রিকা পরিবেশক অনিল মোদকের মৃত্যুতে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকেলে উপজেলা নাগরিক সমাজের উদ্যোগে স্থানীয় প্রেস ক্লাবের হলরুমে এই শোকসভার আয়োজন করা হয়।
নাগরিক সমাজের আহ্বায়ক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এইচ এম আমির হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, মুহম্মদ শফি, সাংস্কৃতিক সংগঠক নজরুল ইসলাম খান, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ স¤পাদক মফিজুর রহমান নান্নু, অনিল মোদকের স্ত্রী অমরী মোদক, ছেলে সাংবাদিক দিলীপ মোদক প্রমুখ।
উল্লেখ্য, কেশবপুরের অনিল মোদক গত ১৬ জুন মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘ ৬০ বছর বিভিন্ন পত্রিকার এজেন্সি নিয়ে মৃত্যুর আগপর্যন্ত কাজ করে গেছেন।