কুয়েটে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

0

 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (আইডিএম)-এ জানুয়ারি ২০২৩ ব্যাচে পোস্ট গ্রাজুয়েট কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আইডিএম’র সেমিনার কক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া এবং সভাপতিত্ব করেন আইডিএম-র পরিচালক প্রফেসর ড. খন্দকার মাহবুব হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক স্বর্ণা বিনতে কাদির। বিজ্ঞপ্তি ।