কুয়াদা বাজার বণিক কমিটির শোক দিবস পালন

0

 

কুয়াদা (যশোর) সংবাদদাতা॥ যশোরের কুয়াদা বাজার বণিক কমিটির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষে কুয়াদা স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনাসভা, দোয়া ও খিচুড়ি বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ওয়াজেদ আলী, রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাসানুজ্জামান হাসু, কুয়াদা বাজার বণিক কমিটির সাধারণ সম্পাদক অহেদুজ্জামান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক পল্লী চিকিৎসক আয়ুব আলী, সহসাংগঠনিক ডা. শিবপদ দাস, নিরাপত্তা সম্পাদক ডা. মিজানুর রহমান, নির্বাহী সদস্য বাবুল আক্তার বাবু, আতিয়ার রহমান, বাবর আলী বাবু প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন, কুয়াদা কলেজ জামে মসজিদের ইমাম মাও. আজিজুর রহমান।