কুষ্টিয়ার মিরপুরে অস্ত্র ও গুলিসহ আটক- ৫

0

লোকসমাজ ডেস্ক ।। কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চক গ্রামে পুলিশ মাদকবিরোধী অভিযানে অস্ত্র ও গুলিসহ ৫ জনকে আটক করেছে।

সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চক গ্রামের জনৈক শরিফুল ইসলামের বাড়ির পেছনে পাকা রাস্তার উপরে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মিরপুর থানার এসআই রুহুল আজমের নেতৃত্বে পুলিশ মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে ৫ জন কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ  তাদের আটক করেন। পরে তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।

আটকরা হলেন, হাবিবুর রহমান (৩৪), আব্দুর রহমানের ছেলে জসীমউদ্দীন (৩৯), কুর্শার মৃত মকবুল হোসেনের ছেলে বাচ্চু (৩১), বাবর আলীর ছেলে লিটন (৩৬), মৃত শামসুর ছেলে সাজেদুল ইসলাম (২৫)।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।