কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি রাজা মদ ও চাকুসহ বেনাপোলে আটক

0

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে যশোরের রেল গেট এলাকার কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি রাজা আটক হয়েছে।বৃহস্পতিবার সকালে যশোরের বেনাপোল পোর্ট থানার আমড়াখালী চেকপোস্ট থেকে তাকে ২ বোতল মদ ও ১টি বার্মিজ চাকুসহ আটক করেন বিজিবি সদস্যরা।

পিচ্চি রাজা যশোর শহরের রেলগেট কলাবাগান এলাকার মুজিবরের ছেলে। তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, পিচ্চি রাজা নামে কাউকে বিজিবি এখনো পর্যন্ত থানায় সোপর্দ করেনি।

উল্লেখ্য, কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি রাজার বিরুদ্ধে হত্যাসহ আড়াই ডজনের বেশি মামলা রয়েছে যশোর কোতয়ালি থানায়। তাকে বেশ কয়েক মাস ধরে খুঁজছিলো আইন-শৃঙ্খলা বাহিনী।