কুকুরের কামড়ে ২০ জন আহত

0

 

কালীগঞ্জ(ঝিনাইদহ)সংবাদদাতা॥ ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা শহরের বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে পুলিশ,সাংবাদিক শিশু-বৃদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। আহতরা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কপপ্লেক্স হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মাথায়,মুখে,হাত পায়ে কুকুরের কামড়ের যন্ত্রণায় ছটফন করছেন । অনেকের কাপড় চোপড় ছিঁড়ে দিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে কালীগঞ্জ পৌরবাসীর মধ্যে কুকুর আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার সন্ধ্যা থেকে ঘন্টাব্যাপি পাগলা কুকুরের আক্রমণে ২০ জনকে প্রাথমিক চিকিৎসা নিতে হাসপাতালে দেখা গেছে। আহতরা জানান,হঠাৎ পেছন থেকে কুকুর এসে পায়ে কামড়ে দিচ্ছে। প্রাপ্তবয়স্ক পুরুষ লোকেরা কামড়ের পর নিজেকে সামলে নিতে চেষ্টা করলেও বয়স্ক আক্রান্তরা বিপর্যস্ত হয়ে পড়ছেন। রেজিস্ট্রার অনুযায়ী আক্রান্তরা অধিকাংশই পৌরসভা এলাকার বাসিন্দা। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগে ভ্যাকসিন র‌্যাবিক্স আইজি সরবরাহ না থাকায় বেশ বেগ পেতে হচ্ছে আক্রান্তদের। ওষুধের দোকান থেকে ওষুধ সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন। এ ব্যাপারে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক আফরিন জাহান বৃষ্টি বলেন, হাসপাতালে র‌্যাবিক্স-ভিসি ভ্যাকসিন সংকট থাকায় আহতদের বাইরের দোকান থেকে সংগ্রহ করতে হচ্ছে। কালীগঞ্জ পৌরসভার মেয়র ও কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানীকে আহতদের মাঝে ওষুধ সরবরাহ করতে দেখা গেছে। পৌরমেয়র আরো জানান, ভয় না পেয়ে কুকুরগুলো প্রতিহত করুন। সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।