কালীগঞ্জে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের ৯৫ হাজার টাকা জরিমানা 

0
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জ শহরে বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ টি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৯৫ হাজার টাকা  জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মেইন বাসস্ট্যান্ড এলাকার ইকো ডায়াগনস্টিক সেন্টার এন্ড ফাতেমা প্রাইভেট হাসপাতালকে ২৫ হাজার টাকা, মধুগঞ্জ বাজারে অবস্থিত উপমা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, মেইন বাসস্ট্যান্ডে অবস্থিত সুমন ক্লিনিককে ৫০ হাজার টাকা এবং একই স্থানে অবস্থিত সিটি ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।  সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার শান্ত কুমার ঘোষ, ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মারুফ বিল্লাহ, কালীগঞ্জ থানার এস আই সিরাজ হোসেনসহ পুলিশ ও আনসার সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ জানান, দীর্ঘদিন ধরে ক্লিনিকগুলো অস্বাস্থ্যকর পরিবেশে ক্লিনিক পরিচালনা করে আসছিল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং স্বাস্থ্যসেবা খাতে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে জানান তিনি।