কালীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা

0

 

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কালীগঞ্জ উপজেলার পল্লীতে পারুল খাতুন (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছেন পাষ- স্বামী। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার চাঁদবা-একতারপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী মতিয়ার রহমান পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। মঙ্গলবার রাতে বাকবিত-ার এক পর্যায়ে পারুলকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন মতিয়ার রহমান। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে মতিয়ার পালিয়ে যান। পরে পারুলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত পারুলের মাথায় ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। স্বামী মতিয়ার রহমানকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ