কালীগঞ্জে মোটরসাইকেল চুরিতে আতঙ্ক

0

 

কালীগঞ্জ (ঝিনাইদহ )সংবাদদাতা॥ ঝিনাইদহ কালীগঞ্জে প্রায়ই চুরি হচ্ছে মোটরসাইকেল। চোরচক্রের সদস্যরা নতুন নতুন কৌশল অবলম্বন করে মোটরসাইকেল চুরি করলেও তারা সব সময় থাকছে ধরা ছোঁয়ার বাইরে। চোরচক্রের সদস্যরা ২১ অক্টোবর দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে কালিগঞ্জ পৌরসভা সংলগ্ন আড়পাড়া গ্রামের মৃত আবুল মীরের ছেলে শওকত হোসেনের বাড়ির সামনে থেকে প্রকাশ্য দিনের বেলা তার ব্যবহৃত এফ জেড- ৩ মডেলের মোটরসাইকেলটি চুরি করে। চুরি যাওয়া মোটরসাইকেলের নম্বর- ঝিনাইদহ-ল-১৩-০৯১৬। এ ব্যাপারে সৈকত হোসেন কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। কিন্তু চার দিন পার হলেও মোটরসাইকেলটি উদ্ধারের কোন অগ্রগতি দেখা যাচ্ছে না।এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন,মোটরসাইকেল চুরির একটি অভিযোগ হাতে পেয়েছি । তদন্ত চলমান ।