কালীগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ তীব্র তাপদাহে একটু বৃষ্টির আশায় কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মাঠে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেখারা) আদায় করেছেন গ্রামবাসী। শনিবার (১৫ এপ্রিল)  খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে ঈশ্বরবা গ্রামের ২ শতাধিক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মুনাজাত পরিচালনা করেন ঈশ্বরবা জামতালা জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম। এ বিষয়ে ইমাম সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখারা বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা।